আবারও এসআইআরের কাজের চাপে এক বিএলওর গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ পরিবারের।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ২৭৬ নম্বর বুথের বিএলও দেবাশিস দাস (৫০) গতকাল রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তিনি ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমের আইসিইউতে চিকিৎসাধীন। নার্সিংহোমের চিকিৎসক জানিয়েছেন, বিএলওর অবস্থা সঙ্কটজনক।
সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। দেবাশিস স্থানীয় মাতঙ্গিনী শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক। তিনি এর আগেও বিএলওর দায়িত্ব সামলেছেন। ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজ করার ক্ষেত্রে দেবাশিষ পিছিয়ে ছিলেন৷ ফলে বিডিও অফিস থেকে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ। গতকাল পর্যন্ত ৫৫ শতাংশ ডিজিটাইজ সম্পূর্ণ করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours