গত রবিবার, ২৩শে নভেম্বর, স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই দিন সকালে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সাঙ্গলিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন স্মৃতির বাবা, বিয়ে নিয়ে ফের জল্পনা!
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন স্মৃতির বাবা, বিয়ে নিয়ে ফের জল্পনা!


 বুধ-সকালে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) অনুরাগীদের জন্য সুখবর। ভারতের বিশ্বজয়ী মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানার পরিবারে চলা উদ্বেগজনক পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। সম্প্রতি তাঁর বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ বার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা যাচ্ছে। ফিরেছেন বাড়িও। অনেকের মনে এখন প্রশ্ন একটাই, তা হলে স্মৃতি-পলাশের বিয়েটা হবে কবে?

বিয়ের দিনই বিপর্যয়
গত রবিবার, ২৩শে নভেম্বর, স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই দিন সকালে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সাঙ্গলিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে, স্মৃতি ও পলাশের পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এটিও পড়ুন
'আমি হুমায়ুন কবীর আজ বলছি, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবেই, কেউ আটকাতে পারবে না'
'বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে', হাতে মতুয়া কার্ড নিয়ে বুঝিয়ে দিলেন মমতা
'টাকার জন্য বিয়ে', প্রাক্তন স্বামীকে মেরে বাঁশ বাগানে ফেলে আসার অভিযোগ মা-মেয়ের বিরুদ্ধে
স্থিতিশীল বাবা হাসপাতাল থেকে ছাড়া পেলেন
হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শ্রীনিবাস মান্ধানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জানা গিয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ এবং চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছেন। এই খবরটি মান্ধানা পরিবারের জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্মৃতির বাবা এখন সম্পূর্ণ স্থিতিশীল আছেন এবং তাঁর হৃদযন্ত্রের অবস্থা আর কোনও বিপদের কারণ নয়। ডাক্তাররা শ্রীনিবাস মান্ধানার অ্যাঞ্জিওগ্রাফি (Angiography) পরীক্ষাও করেছেন। তাতে কোনও ব্লক পাওয়া যায়নি।

স্মৃতির হবু স্বামীও অসুস্থ!
এদিকে, বাবার অসুস্থতার খবর পাওয়ার পর স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়েছিলেন। মানসিক চাপ এবং ভাইরাল ইনফেকশনের কারণে তাঁকেও হাসপাতালে যেতে হয়েছিল। তবে চিকিৎসার পর তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়। মুম্বই ফেরার পর ফের তাঁকে হাসপাতালে যেতে হয়। পলাশের মা অমৃতা জানিয়েছেন, স্মৃতির বাবার অসুস্থতার খবরে পলাশ খুব ভেঙে পড়েছিলেন।

বিয়ের পরবর্তী ঘোষণা কি আসছে?
বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এখন সকলের চোখ স্মৃতির দিকে। তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে এই তারকা জুটি তাঁদের স্থগিত হয়ে যাওয়া বিয়ের নতুন তারিখ ঘোষণা করবেন। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না এলেও, মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে কোনও সুখবর আসতে পারে। কারণ, পলাশের মা অমৃতা ইতিমধ্যেই জানিয়েছেন, শীঘ্রই স্মৃতি-পলাশের বিয়ে হবে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours