যিনি বাংলার মানুষের কাছে গোপাল পাঁঠা নামে পরিচিত, তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় এই মামলা করেছিলেন। তাঁর বক্তব্য, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সিনেমার তাঁর দাদুর চরিত্রায়ন যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা পৌঁছছে মানুষের কাছে, যা সম্পূর্ণ মিথ্যা।
প্রয়োজনীয় তথ্যই নেই, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যা চরিত্রায়ন নিয়ে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ হাইকোর্টের
প্রয়োজনীয় তথ্যের অভাবে খারিজ বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে করা মামলা। গোপাল মুখোপাধ্যায়ের নাতির মামলা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির পর্যবেক্ষণ, এই মুহূর্তে মামলার সারবত্তা নেই। মামলাকারী RTI করে আবেদন করেছিলেন কিছু তথ্যের জন্য। সেই তথ্য আদৌ জানা সম্ভব হয়নি। এদিনের শুনানিতে কেন্দ্রীয় আইনজীবী সওয়াল করেন, মামলাকারী তাহলে কীভাবে মামলা করেন। তার কোনও উত্তর মেলেনি।
প্রসঙ্গত, গোপাল মুখোপাধ্যায়, যিনি বাংলার মানুষের কাছে গোপাল পাঁঠা নামে পরিচিত, তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় এই মামলা করেছিলেন। তাঁর বক্তব্য, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সিনেমার তাঁর দাদুর চরিত্রায়ন যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা পৌঁছছে মানুষের কাছে, যা সম্পূর্ণ মিথ্যা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
মুক্তির আগে থেকেই ‘বেঙ্গল ফাইলস’ নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছিল। ট্রেলর লঞ্চ থেকেই চলে টানাপোড়েন। সোমবার আদালতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন।


Post A Comment:
0 comments so far,add yours