মহালয়ার পূর্ণ লগ্ন গঙ্গাসাগরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন মন্ত্রী

 আজ মহালয়া আর এই মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গাসাগরে অর্পণ করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন। তিনি জানান গতকাল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি পুণ্যার্থী ইতিমধ্যে পূর্ণ স্নান করেছে আরো পুণ্যার্থী আসছে তারাও পুণ্য স্নান করবে এবং এক লক্ষের কাছাকাছি পুণ্যার্থীর সমাগম হবে।

 পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে দুই থেকে ছ নম্বর পর্যন্ত স্থানের ঘাট ভেঙে যাওয়ার ফলে এক নম্বর স্নানঘাটে পূর্ণর্থীদের পুণ্য স্নানের ব্যবস্থা করা হয়েছে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours