সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সাগর ইউরো বেকারির উদ্বোধন করলেন মন্ত্রী ও সাংসদ।

পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সুন্দরবনের সাগর দ্বীপে উদ্বোধন হল 'সাগর ইউরো বেকারি'। আজ এই বেকারির উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং মথুরাপুরের সাংসদ বাপি হালদার। প্রথম ধাপে সাগর দ্বীপের প্রায় ৫০ জন মহিলা এই বেকারিতে কাজ শুরু করেছেন।

'সবুজ সঙ্ঘ' নামে একটি সংস্থার উদ্যোগে এই বেকারিটি তৈরি হয়েছে। সংস্থার মূল লক্ষ্য হলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং পিছিয়ে পড়া মহিলাদের রোজগারের ব্যবস্থা করা। বেকারির উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এবং সবুজ সঙ্ঘের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এটি সুন্দরবনের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাগর ইউরো বেকারির মাধ্যমে উৎপাদিত সামগ্রী স্থানীয় বাজারে বিক্রি করা হবে, যা শুধু আর্থিক সাফল্যই আনবে না, বরং এই অঞ্চলের মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours