আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা।
আজ মহালয়া, পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দেবীপক্ষের সূচনা। রাজ্যের অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগরে ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরের তীরে। সূর্যোদয়ের আগেই শুরু হয়েছে এই পবিত্র অনুষ্ঠান। পূণ্যার্থীদের ভিড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গঙ্গাসাগর কোস্টাল থানার তরফ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে রাখা হয়েছে ১৪ টি তোলার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিভিল ডিফেন্স কর্মীরাও তৎপর রয়েছেন। পুণ্যার্থীদের সুরক্ষার পাশাপাশি, তাদের সুবিধার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগের ফলে নির্বিঘ্নেই চলছে তর্পণ।
রাজ্যের অন্যান্য নদী এবং ঘাটেও একই চিত্র দেখা গেছে। ভোরের আলো ফুটতেই গঙ্গা এবং অন্যান্য নদীর তীরে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। ভোর থেকে এই উৎসবের আমেজে রাজ্যজুড়ে বেজে উঠেছে দেবীপক্ষের আগমনীর সুর। প্রতিটি বাঙালির মনে এখন একটাই অপেক্ষা, মা দুর্গার আগমন।


Post A Comment:
0 comments so far,add yours