আবারও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে ১৩ জন মৎস্যজীবী সহ আটক বাংলাদেশের একটি ট্রলার ।
চলতি মাসেই গত কয়েকদিন আগেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে ১৯ জন মৎসজীবী সহ আটক হয় একটি বাংলাদেশী মৎস্যজীবীর ট্রলার। এবার আবারো আরেকটি বাংলাদেশী ট্রলারকে আটক করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বাংলাদেশী ওই ট্রলারটির নাম মায়ের দয়া। ১৩ জন মৎস্যজীবী নিয়ে ওই বাংলাদেশী ট্রলারটি বাংলাদেশের জলসীমানা অতিক্রম করে ভারতীয় জল সীমানায় ঢুকে পড়ে।
ভারতীয় জলসীমানায় মাছ ধরার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে দেখতে পেয়ে আটক করে । ১৩ জন মৎস্যজীবী সহ বাংলাদেশি ওই ট্রলারটিকে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। ১৩ জন মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে হস্তান্তর করে উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার আটক হওয়া বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবীকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যায়
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours