দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসার জন্য চাই প্রচুর অর্থ!সাধারণ মানুষের কাছে সাহায্যের আশ্বাস জানা পরিবারের
দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে আর চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। চিকিৎসার অর্থ যোগাতে কার্যত সমস্ত কিছুই বিক্রি করে আজ সর্বস্বান্ত হয়ে গিয়েছে জানা পরিবার। সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানা পরিবারের। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার অন্তর্গত ধবলাট শিবপুর এলাকার সুভাষ জানা। হতদরিদ্র পরিবার দিন আনা দিন খাওয়া সংসার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এরপরে চিকিৎসকেরা জানায় সুভাষ জানা দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এরপর শুরু হয় লড়াই পরিবারের একমাত্র রোজগের একে বাঁচানোর লড়াই। সুভাষ জানাকে সুস্থ করতে প্রয়োজন প্রচুর অর্থ। তাই অর্থ যোগানোর জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করে দিয়েছে জানা পরিবার। যেটুকুনি জমি ছিল সেটুকুনি জমিও বিক্রি করে দিয়েছে। সবকিছু চিকিৎসার জন্য ব্যয় করেও এখনও সুস্থ হয়নি সুভাষ জানা। চাই আরো অর্থ কিন্তু কিভাবে আসবে সেই টাকা। এবার নিরুপায় হয়ে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে জানা পরিবার। এ বিষয়ে সুভাষ জানা তিনি জানান, বেশ কয়েক বছর আগে আমি আর পাঁচটা মানুষের মতনই সুস্থ ছিলাম। পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছিলাম হঠাৎ মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে। দেখি আমার পা ফুলে গিয়েছে। এরপর আমি চিকিৎসকের কাছে যাই। একাধিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা আমাকে জানান আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এরপর বিশ্বাসের জন্য আমি চেন্নাইয়েও যাই। সেখানে আর চিকিৎসকেরা আমাকে জানিয়ে দেয় আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে।
এরপর শুরু হয় আমার চিকিৎসা চিকিৎসার জন্য একটু একটু করে সমস্ত কিছু বিক্রি করে আজ ভিটেমাটি টুকুনিও যেতে বসেছে। তাতেও আমি সম্পূর্ণভাবে সুস্থ হব সেই আশার আলো আমি দেখছি না। আমার চিকিৎসার জন্য যদি কোন সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন তাহলে আমি নতুন জীবন ফিরে পাবো। আমার পরিবার সুখে শান্তিতে থাকতে পারবে। সুভাষ জানা চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা সাধারণ মানুষের কাছে করুন আর্জি জানিয়েছে, ব্যয় প্রচুর অর্থ এই হতদরিদ্র পরিবারে এত টাকা কোথা থেকে আসবে। আমাদের যেটুকু সম্বল ছিল সেটুকুনি বিক্রি করে চিকিৎসা চালিয়েছি। আর আমাদের কাছে কিছু নেই সুভাষ জানা চিকিৎসার জন্য কোন যদি সহৃদয় মানুষ এগিয়ে আসে কিংবা সাধারণ মানুষ সাহায্য করেন তাহলে উনার চিকিৎসা করা সম্ভব হবে। না হলে সব শেষ হয়ে যাবে!


Post A Comment:
0 comments so far,add yours