বকখালি সমুদ্র সৈকতে পালিত হল আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস

 আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটি, নামখানা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রায় দেড়শ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে একই সাথে অংশগ্রহণ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ প্রশাসন।


সকাল ৭টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সমুদ্র সৈকতের প্লাস্টিক বর্জ্য, বোতল ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করে। উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেন। পরিচ্ছন্নতার পাশাপাশি, পরিবেশ দূষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়েও সচেতনতা বাড়ানোর জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে, যাতে উপকূলীয় অঞ্চল পরিচ্ছন্ন থাকে এবং স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়। এই উদ্যোগকে স্থানীয় মানুষ এবং শিক্ষাবিদরা সাধুবাদ জানিয়েছেন।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours