সোমবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। সেখানে সল্টলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সরকারি ওই এসি বাসটি। তবে গাড়িতে যাত্রীরা ছিলেন না। আচমকাই বাসটিতে আগুন লেগে যায়।

ভরদুপুরে আচমকা বাগুইআটিতে সরকারি AC বাসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
বাসে আগুন

রাজপথে দাউদাউ করে জ্বলছে সরকারি বাস। আচমকাই আগুন লেগে যায় ওই বাসে। যাত্রী না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। এ দিকে, বাসটিকে জ্বলতে দেখে দাঁড়িয়ে পড়ে বাকি সব গাড়ি। শুরু হয়ে যায় প্রবল হইচই।

সোমবার ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জোড়ামন্দির এলাকায়। সেখানে সল্টলেক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল সরকারি ওই এসি বাসটি। তবে গাড়িতে যাত্রীরা ছিলেন না। আচমকাই বাসটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে যায় গোটা বাস। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours