*সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানায় রাখি বন্ধনের উৎসবের আবহ* 


   সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানাতে চলছে রাখি বন্ধন উৎসব। আজ তার চিত্র নামখানার থানার সামনে বিভিন্ন পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন নামখানা থানা ওসি বিভাস সরকার এবং নামখানা থানার পুলিশ প্রশাসন।
 এদিন স্কুলের বাচ্চাদের হাতে রাখি পড়িয়ে দেন এবং তার পাশাপাশি একটি করে পেন উপহার করেন। আজ রাখি বন্ধন দিনে টোল ট্যাক্সের সামনে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন হয় এবং বাইক আরোহ যাদের মাথায় হেলমেট পড়া ছিল তাদেরকে একটি করে রাখি পরিয়ে দেন। এবং যাদের মাথায় হেলমেট ছিল না তাদেরকে সতেচেনতা বার্তা দেন।
এর পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পক্ষ থেকে বকখালি সি বিচ এর কাছে সকল পর্যটকদের হাতে ফ্রেজারগঞ্জ ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিব সাহা বকখালীতে আশা সকল পর্যটরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি বার্তা দেন।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours