অমাবস্যার কোটালের জল বাড়তেই নামখানার মৌসুনি দ্বীপের দুই জায়গায় নদী বাঁধে ধস নামলো। 


এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খালে ১০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন। প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছেন।



 গ্রামবাসীরা জানিয়েছেন, জোয়ারের সময় প্রবল বৃষ্টি হলে নদী বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কুসুমতলার খিরিশতলা এলাকায় ১০০ ফুট নদী বাঁধে ধস নেমেছে। এছাড়াও এই এলাকার নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা নোনা জলে প্লাবিত হতে পারে। গ্রামবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours