রায়দিঘীর ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর বাড়িতে উপস্তিত রায়দিঘীর বিধায়ক ও মথুরাপুর লোকসভার সাংসদ

বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপে মৎস্যজীবী টলার থেকে পড়ে যাওয়া সাহিদুল মোল্লার বাড়িতে এলেন বিধায়ক ও লোকসভার সাংসদ। দক্ষিণ ২৪ পরগণা জেলার রায়দিঘির "রানী" নামে ট্রলারটি থেকে রায়দিঘির বাসিন্দা সাহিদুল মোল্লা নামে এক মৎস্যজীবী পড়ে যাওয়ার পর এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

 গতকাল থেকে চলছে তল্লাশি। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ইতিমধ্যে পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই পরিবারের পাশে এসে দাঁড়ালেন ওই এলাকার বিধায়ক অলক জলদাতা, ও মধুরাপুর লোকসভার সাংসদ, তথা রাইদিঘির বাসিন্দা বাপি হালদার। পরিবারকে সান্তনা দিয়ে পরবর্তী সময়ে তাদের আর্থিক সাহায্য ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours