বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল গঙ্গাসাগরের সমুদ্র, প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে দমকা হাওয়া ও সমুদ্র এবং নদী উত্তাল থাকতে পারে। ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে স্নানের জন্য নামতে নিষেধ করছে। সপ্তাহ জুড়ে বঙ্গে চলছে বৃষ্টি, আজ সকাল থেকেও চলছে বৃষ্টি এবং কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা।


Post A Comment:
0 comments so far,add yours