Articles by "local News"
Showing posts with label local News. Show all posts


প্রযুক্তিগত আপগ্রেডেশনের জন্য সপ্তাহান্তে বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র ডিজিটাল পরিষেবা। SBI-এর তরফে জানানো হয়েছে যে, শনিবার (২২ মে) ব্যাঙ্কের কাজ শেষের পর NEFT সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতিসাধণের জন্য ডিজিটাল পরিষেবাগুলি বন্ধ রাখা হবে।

ভারতের বৃহত্তম ঋণদানকারী তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা রবিবার রাত্রি ১২টা ০১ মিনিট থেকে শুরু করে সে দিন দুপুর ২টো পর্যন্ত SBI-এর YONO বা SBI-এর YONO লাইটে কোনও রকম NEFT-সংক্রান্ত সুবিধাগুলি উপভোগ করতে পারবেন না।

এদিন নিজেদের অফিসিয়াল Tweet হ্যান্ডেলে SBI-এর তরফে জানানো হয়েছে, “২০২১ সালের ২২ মে ব্যাঙ্কের কাজ বন্ধ হওয়ার পরে SBI তার NEFT সিস্টেমগুলিকে উন্নতিসাধন করবে। রবিবার তথা ২৩ মে রাত্রি ১২ টা ১ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO এবং YONO লাইট পরিষেবাগুলি উপলভ্য হবে না। তবে উপলভ্য থাকবে RTGS পরিষেবাগুলি।”

২১ মে শুক্রবার থেকেই নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ নেই SBI ইন্টারনেট (অনলাইন) পরিষেবা। বৃহস্পতিবার এক ট্যুইটে বলা হয়, নানা ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালর কারণে অনলাইন পরিষেবাগুলি পেতে অসুবিধা হচ্ছে। গ্রাহকদের এবিষয়ে জানিয়ে SBI-এর তরফে আবেদন করা হয়, "আমরা আরও উন্নততর ব্যাংকিং পরিষেবার অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রচেষ্টা করার কারণে আমরা আমাদের শ্রদ্ধেয় গ্রাহকদের আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।"

প্রসঙ্গত, এর আগে ৭ এবং ৮ মে অনলাইন পরিষেবাগুলি রক্ষণাবেক্ষণের কারণে SBI-এর অনলাইন পরিষেবা ব্যহত হয়।

সারা দেশে ২২,০০০-এরও বেশি শাখা এবং ৫৭,৮৮৯-টিরও বেশি এটিএম সহ, SBI হল ভারতের বৃহত্তম ঋণদানকারী সংস্থা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ব্যাঙ্কে ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারকারী ছিলেন। SBI YONO-তেও রয়েছেন ৩৪.৫ মিলিয়ন রেজিস্টার্ড ব্যবহারকারী। আগে পাওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাপে প্রতিদিন লগ ইন করেন প্রায় ৯ মিলিয়ন ব্যবহারকারী।

রাজ্যব্যাপী আজ থেকে শুরু হল কোভিড ১৯ টিকাকরণ কর্মসূচির । আজকের থেকে,
আজকের দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে এই কোভিড ১৯ টিকাকরণের শুভ সুচনা করলেন দক্ষিণ ২৪ 
পরগনা জেলার জেলাশাসক স্যার ডঃ পি উল্গানাথন , উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার
 স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ রায়, সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা,
 সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল মহাশয় সহ অন্যান্যরা। মূলত করণা পরিস্থিতিতে  যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন সেই সমস্ত ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ের 
এই টিকাকরণ করা হয়।ঠিক এর ২৮ দিন পর দেয়া হবে দ্বিতীয় টিকা। আরে করণা টিকা ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী
‘আশ্বিন-কার্তিকের তুফান’ হিসেবে বহুকাল ধরে পরিচিত। ২০ মে আমফান আঘা’ত এনেছিল পশ্চিমব’ঙ্গ ও বাংলাদেশে।
তবে এখনো পর্যন্ত যা খবর তাতে বলা হয়েছে বাংলা নয় অন্ধ্রপ্রদেশে আঘা’ত করতে চলেছে এই ঘুর্ণিঝড়।
ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে।
 স’ঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা ‘হতে পারে লাল সতর্কতা।
তবে এই ঘুর্ণিঝড় বাংলায় সেভাবে প্রভাব ফেলবে না বলেই জানা যাচ্ছে। পশ্চিমব’ঙ্গের কয়েকটি জে’লা তছনছ করে দিয়েছিল ঘূর্নিঝড় আমফান। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। বহু অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক ‘হতে ৭২ ঘন্টার বেশি সময় লেগে যায়।
লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের মূল ভূমিকা না থাকলেও তারা এই বিষয়টিতে এখনো আগ্রহ না দেখানোয় ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে গতকাল স্টাফ স্পেশাল ট্রেন আটকে যাত্রী বিক্ষোভ -এর প্রেক্ষিতে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস পি সিং বলেন ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলকে না ডাকায় বিষয়টি ঝুলে আছে। রেল বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও পুজোর আগে লোকাল ট্রেন চালানোর বিষয়টি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।