Articles by "S 24 news"
Showing posts with label S 24 news. Show all posts
সপ্তাহের শেষে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে নিম্নচাপ। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে হাওয়া দফতর সূত্রে খবর।

সকাল ৬টায় আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে জেলায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। ১১ কিমি বেগে বইছে জেলার বাতাস। সাতসকালেই ২৮ ডিগ্রি ছাড়িয়েছে উত্তরের তাপমাত্রা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায়। সেই ক্ষেত্রে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার কিছু অংশে। তবে বেলা গড়ালে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বতি। তাই প্যাচপ্যাচে ঘামের সাক্ষী থাকতে পারে জেলা। শনিতে থাকছে ভারী বৃষ্টিপাতের সঙ্কেত, আজ আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে পারে উত্তরবঙ্গ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই বেশি।

হাওয়া দফতর সুত্রে খবরে আরও জানা গিয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা দার্জিলিং ও মালদাতে আজ সারাদিন মেঘলা আকাশ মাঝেমাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও হবে। ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে।

রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষত, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দুই জেলায়। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক নদীর জলস্তর বাড়ায় শহর থেকে গ্রামের যোগযোগ বিচ্ছিন্ন।

প্রবল ঝড়বৃষ্টিতে (Heavy rains) একাধিক নদীর জলস্তর বাড়ায় ((Rise River water levels) শহর থেকে গ্রামের যোগযোগ বিচ্ছিন্ন  । একাধিক যায়গায় ভেঙে পড়েছে বড়ো বড়ো গাছ এবং মাটির বাড়ি। ফেঁকো থেকে গোপীবল্লভপুর আসা ৯ নং রাজ্যে সড়কের উপর তপসিয়াতে কাঠুয়া খালের জল বেড়ে যাওয়ায় ফলে তপসিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গোপীবল্লভপুরের (Gopiballabpur Communication )।

জল বেড়ে যাওয়ায় ফলে তপসিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন গোপীবল্লভপুরের

জানা গিয়েছে, বন্ধ রয়েছে বাস পরিষেবা।তবে তপসিয়াতে কাঠোয়া খালের উপর ভাঙ্গা সেতুর উপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন অনেকে। এছাড়াও গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর খালের জল বেড়ে যাওয়ায় গোপীবল্লভপুর এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আলমপুর ভট্ট গোপালপুর পিড়াশিমুল সহ প্রায় ৭ টি গ্রামের। এছাড়াও ছাতিনাশোল প্রবল ঝড়ে ভেঙে পড়েছে একাধিক বড় বড় গাছ। তবে শুধু গোপীবল্লভপুর নয়, গতকাল দ্বারকেশ্বর নদের জল স্তর বৃদ্ধি পাওয়ায় ওই কজওয়ের-এর একাংশ ডুবে যায়। আজ সকালে দেখা যায় ওই কজওয়ের একাংশ জলের তোড়ে ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবি কজওয়ে ভেঙে পড়ায় এখন বাধ্য হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়া শহরে তাঁদের যাতায়াত করতে হবে।  স্বাভাবিক ভাবেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন ওই গ্রামগুলির মানুষ। 

আবহাওয়া দফতর জানাচ্ছে আরও ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রামে

উল্লেখ্য, আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।  তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে  অনেকটাই সুবিধা হবে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু প্রবল বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই উপকূরবর্তী জায়গায় ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কতামূলক প্রচার হয়।আবহাওয়া দফতর জানাচ্ছে, অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। এর প্রভাবে শনিবারও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 

ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে আজ সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে

ফের নিম্পচাপের বৃষ্টি। আলিপুর আবহাওয়া (Weaher Update) দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে (Depression) পরিণত হবে। এর পর ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে আজ সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা (Odisha), বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে।  

এর প্রভাবে আজ ও আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টি। মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া ও হুগলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। খারাপ আবহাওয়ার জন্য কলকাতায় বিমানবন্দরে নামতে পারল না ৮টি বিমান।

নিম্নচাপের পিঠোপিঠি আরেকটা নিম্নচাপ। তার প্রভাবে ভাদ্রের শুরুতেই মাথার ওপর দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।  


দিঘা থেকে ১৪০ কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ পূর্ব এবং সাগর থেকে ১০০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। 

উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। হাওড়া, কলকাতা, হুগলিতে মাঝারি বৃষ্টি। যেহেতু ডিপ ডিপ্রেশন, তাই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এই দুই জেলায় মিডনাইট পর্যন্ত উইন্ড ৫০-৬০ কিমি বেগে, গাস্টিং ৭০ কিমি প্রতি ঘণ্টায়

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। 

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের অমৃতবেড়িয়ায় ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়ে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয় তিনটি নৌকার।অন্যান্য নৌকার মৎস্যজীবীরা ওই তিন নৌকার মত্স্যজীবীদের উদ্ধার করেন। 

এক রাতের বৃষ্টিতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তেঁতুলতলা কলোনির প্রায় ২২টি বাড়িতে বৃষ্টির জল ঢুকে যায়। দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের আরআইপি প্লট, চণ্ডীতলা এলাকাতেও ধরা পড়েছে জল দুর্ভোগের ছবি। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে অনেকটাই সুবিধা হবে। 

Arrest In Baruipur: চুরির ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। আজকের গ্রেফতারির পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কীসের জেরে গ্রেফতারি?

চুরির ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী (gold trader)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (baruipur) ঘটনা। আজকের গ্রেফতারির (arrest) পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু কীসের জেরে গ্রেফতারি?

কী ঘটেছিল?

গত মার্চে বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি চুরির ঘটনা ঘটেছিল। তার তদন্তে নেমেই চিরঞ্জিৎ সর্দার নামে এক ব্যক্তিকে বারুইপুর সাউথ গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে বারুইপুর থানারপুলিশ। এর পর চলে জেরা। সামনে আসে চাঞ্চল্যকর তথ্য়। পুলিশের দাবি, ধৃত চিরঞ্জিৎ দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছে সোনা ও রুপোর গয়না বিক্রি করত। বিদ্যুৎ মাইতি এবং জয়ন্ত মণ্ডল নামে ওই দুজন স্বর্ণ ব্যবসায়ীকেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। 

কী জানা গেল?


পুলিশ সূত্রে খবর, ধৃত বিদ্যুৎ মাইতির সুভাষগ্রামে বন্দনা জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে। জয়ন্ত মণ্ডল নামে ধৃত দ্বিতীয় জনও চম্পাহাটিতে জয়জিৎ জুয়েলার্স নামে একটি দোকানের মালিক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুজন চোরাই মাল কিনছিলেন। দুজনের দোকান থেকে ৪৪ টি সোনার গয়না উদ্ধার হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) ইন্দ্রজিৎবসু। গয়নাগুলির মধ্যে একুশটি কানের দুল, সাতটা আংটি এবং ষোলোটি সোনার নাকছাবি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তা ছাড়াও রুপোর আট জোড়া বালা উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে আটটি গলার হারও যার আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ টাকা। নগদ ২৮ হাজার টাকাও পাওয়া গিয়েছে দুজনের দোকান থেকে, দাবি পুলিশের। 

আগেও চুরি...

গত মার্চে খোদ কলকাতা পুলিশের এক কর্তার বাড়িতে চুরি হলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছিল সে বার। শুধু তাই নয়। শোনা যায়, বাড়ির সামনের মন্দির থেকেও গয়না চুরি গিয়েছে। বাড়ি থেকে নগদ টাকা চুরিরও অভিযোগ ওঠে। তার পর আজকের গ্রেফতারি। সব মিলিয়ে দ্রুত তৎপর প্রশাসন।