Articles by "Dakiy NEWS"
Showing posts with label Dakiy NEWS. Show all posts

ত্বহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে।


মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, ত্বহা বিস্ফোরক হতেই ‘ভাগাভাগির তত্ত্ব’ খাড়া করলেন শওকতরা
চাপানউতোর রাজনৈতিক মহলে


কয়েকদিন আগেই কাশেম সিদ্দিকীর পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেখা গিয়েছিল তাঁকে। সাফ বলেছিলেন কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না। দলের ‘লাইন’ নিয়েও প্রকাশ্য়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সেই কাশমের বিরুদ্ধে রেগে লাল ত্বহা সিদ্দিকী। বলছেন, বাংলার মুসলিমরা এটা কখনওই ভালভাবে নিচ্ছে না। ছাব্বিশের ভোটে ভয়ঙ্কর খেলা হবে। যা নিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর তখন সেই ত্বহাকেই একহাত নিলেন হুমায়ুন। কটাক্ষের সুরেই বলছেন, তহ্বা সিদ্দিকী কখন কি বলে তার ঠিক থাকে না। কয়েকদিন আগেই লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে। তারপরই ধীরে ধীরে সুর বদল। এদিন বললেন, “একুশে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি, আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব।” এমতাবস্থায় ত্বহাকে নিয়ে আচমকা হুমায়ুনের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 

তবে ত্বহার কথায় যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে। ত্বহাকে একহাত নিয়ে তিনি বলেন, “কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভাল কথা বলেছেন। আজকে আপনি অন্য কথা বলছেন। ফুরফুরা শরিফের কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ আইএসএফের হয়ে কথা বলছেন। এই করে মুসলিম সমাজটাকে বিপথে চালিত করার একটা চক্রান্ত হচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি।” 

এটিও পড়ুন
ফের মৃত্যুসংবাদ! তবে এবার রাজা নয়, দুঃসংবাদ এল সোনম-প্রেমিক রাজের বাড়ি থেকে
এক প্রযোজকের সংসার ছেড়ে, আরেক প্রযোজককে বিয়ে, উত্তমের এই নায়িকার করুণ পরিণতি জানলে গায়ে কাঁটা দেবে


মুদি দোকানের সামনে দাঁড়ানো লঙ্কার গুঁড়োর প্যাকেটটাতেই নজর পড়েছিল... সেটাতেই নজর পড়ে দুঁদে কর্তাদের, তারপরই...
ত্বহা যদিও বলছেন, তার মন বলছে এবার ভাঙড়ে ফের জিততে পারেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় ছাড়াও আরও দু-একটা আসনও পেয়ে যেতে পারেন। হুমায়ুন যদিও বলছেন সময়ের কথা। সময় বলবে আইএসএফ ভাল করবে না খারাপ করবে তা সময় বলবে। ত্বহার বিরুদ্ধে সমালোচনার সুরেই বলছেন, “রাজনীতিতে কোনও দক্ষতা আছে বলে আমি মনে করি না। তিনি কারও দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে। তাই কারও পক্ষ নিয়ে এ ধরেন কথাবার্তা তিনি বলছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পীরজাদা হিসাবে ওনার মন্তব্য করা উচিত।” 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খেলছিল ওই শিশু। প্রতিবেশী ওই বৃদ্ধ আখ খাওয়াবে বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে। এরপর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ।


আখ খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে 'ধর্ষণ', গ্রেফতার বৃদ্ধ
প্রতীকী ছবি
আলিপুরদুয়ার: ফের যৌ

ন নির্যাতনের অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কুমারগ্রামের কামাখ্যাগুড়ির মারাখাতাতে। এলাকার এক প্রতিবেশী বৃদ্ধ পাঁচ বছরের এক শিশুর আখ খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ওই শিশুর বাবা পরিযায়ী শ্রমিক। চাঞ্চল্য কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খেলছিল ওই শিশু। প্রতিবেশী ওই বৃদ্ধ আখ খাওয়াবে বলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে। এরপর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। মেয়ে ঘরে ফিরে না আসায় শিশুটির মা এলাকায় খোঁজ শুরু করেন।

এরপরই প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, ওই বৃদ্ধকেই শিশুটির সঙ্গে শেষবার কথা বলতে দেখা গিয়েছে। এক প্রতিবেশীকে সঙ্গে নিয়েই অভিযুক্তের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, মেয়ে কাঁদতে কাঁদতে অভিযুক্তের ঘর থেকে বেরিয়ে আসছে। এরপর বাড়ি এসে মেয়েকে জিজ্ঞেস করলে, শিশুটি সব বলে।

নাবালিকার বাবা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাই নাবালিকার মা বৃহস্পতিবার রাতেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায়। এরপর পুলিশ তদন্তে নেমে বৃদ্ধকে রাতেই গ্রেফতার করে। শুক্রবার বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সরকারি আইনজীবী পীযুষ দত্ত বলেন, “আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত থেকে শিশুর ও তার মায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। শিশুটিকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে।”