এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্ত সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাহুল গান্ধী। দিল্লির রাজপথে নামে ইন্ডি জোটের বিক্ষোভ, সেই বিক্ষোভে সামিল ককরোচ জনতা পার্টিও। আর সেই দিল্লি বিক্ষোভ নিয়ে আরও একটি মামলা হয় সুপ্রিম কোর্টে।

SIR: দিল্লির বিক্ষোভ ও SIR সংক্রান্ত মামলার শুনানি নিয়ে এবার বিশেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলা
দিল্লির বিক্ষোভ ও SIR সংক্রান্ত মামলার শুনানির জন্য এবার আলাদা আলাদা দিন নির্দিষ্ট করল সুপ্রিম কোর্ট।


২৭ অক্টোবর: রাহুল গান্ধী এবং SIR-সংক্রান্ত অন্যান্য সংযুক্ত মামলার শুনানি।

এটিও পড়ুন
কোন দক্ষতা প্রয়োজন ভারতের, আগামিদিনে তরুণরা বেছে নেবে কোন কৌশল?
SIR: 'এই নির্দেশ আপলোড করার সময় আমরা জানতে পারি...', দুর্ভাগ্যজনক খবর, রাহুলের করা মামলার অর্ডার কপিতেই লিখলেন CJI
Alur Dam English Name: আলুর ইংরেজি Potato, আলুর দমের ইংরেজি জানেন?
৩ নভেম্বর: দিল্লির বিক্ষোভ, পুলিশের পদক্ষেপ, যন্তর মন্তরে বিক্ষোভ এবং সংশ্লিষ্ট মামলাগুলির শুনানি।


৫ নভেম্বর: মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি।

১৯ নভেম্বর: ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৭২ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা এবং ১৬৩ নম্বর ধারায় জারি করা নিষেধাজ্ঞামূলক আদেশগুলিকে পৃথকভাবে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাগুলির শুনানি।

এ ছাড়া, পরস্পর সম্পর্কিত বিক্ষোভ সংক্রান্ত মামলাগুলিকে একত্রিত করার জন্য নোডাল আইনজীবীকে ২৮ অক্টোবরের মধ্যে মামলাগুলির শ্রেণিবিন্যাস করতে নির্দেশ দিয়েছে আদালত।

এর উদ্দেশ্য, সমস্ত সংশ্লিষ্ট মামলার জন্য সমন্বিতভাবে জবাবি হলফনামা (কাউন্টার-অ্যাফিডেভিট) দাখিলের প্রক্রিয়া সহজ করা।

এসআইআর নিয়ে কমিশনের সিদ্ধান্ত সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাহুল গান্ধী। দিল্লির রাজপথে নামে ইন্ডি জোটের বিক্ষোভ, সেই বিক্ষোভে সামিল ককরোচ জনতা পার্টিও। আর সেই দিল্লি বিক্ষোভ নিয়ে আরও একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই বিক্ষোভে এক মহিলা সাংবাদিককে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই মামলাও দায়ের হয় সুপ্রিম কোর্টে। একই প্রেক্ষাপট, কিন্তু তিনটি ভিন্ন মামলা। তিনটি মামলার বিষয়বস্তু আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে বিচার করছে সুপ্রিম কোর্ট। তাই তিনটি ভিন্ন দিন নির্ধারণ করা হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours