এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দিয়েছে বলেই অভিযোগ বিরোধী দলগুলির। বদল করা হয়েছে বিভিন্ন নিয়ম। তার উপরে কমিশনের অন্দরেই দ্বন্দ্ব নিয়ে খবর প্রকাশ হতেই আরও তেড়েফুঁড়ে ময়দানে নামে ইন্ডিয়া জোট।
জ্ঞানেশ কুমারকে নিয়ে মোক্ষম চাল বিরোধীদের। নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপ ইন্ডিয়া জোটের। আগামী ৩০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ‘জনতার ইমপিচমেন্ট প্রক্রিয়া’ আয়োজনের ঘোষণা করেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)। ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনী তালিকার নিয়মে পরিবর্তনের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, বিরোধী সাংসদরা এবং ইন্ডিয়া জোটের শরিকি নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন। নয়া দিল্লিতে একটি প্রতীকী সংসদ হবে। সেখান থেকেই জনগণের মতামত ঘোষণা করা হবে, জ্ঞানেশ কুমারকে যাতে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তার দাবি জানানো হবে।
এরপরে ১ নভেম্বরও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। তাতে কমপক্ষে ১০ লাখ মানুষ আসবেন বলেই দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশন বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দিয়েছে বলেই অভিযোগ বিরোধী দলগুলির। বদল করা হয়েছে বিভিন্ন নিয়ম। তার উপরে কমিশনের অন্দরেই দ্বন্দ্ব নিয়ে খবর প্রকাশ হতেই আরও তেড়েফুঁড়ে ময়দানে নামে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব- সকলেই জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছেন ভোট চুরির অভিযোগে।
এবার বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন, ২০২৩-কে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। ওই আইনের ১৬ নম্বর বিধানে বলা হয়েছে যে পদে থাকাকালীন নেওয়া কোনও সিদ্ধান্তের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এমনকী অবসরের পরও এই সুরক্ষাকবচ থাকবে। বিরোধীরা এই বিধানেরই পরিবর্তন চাইছে।
এদিকে, বিজেপি বিরোধী জোটের এই জনগণের বিচার প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছে। এই আন্দোলনকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা বলে অভিহিত করেছে তারা। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের অভিযোগ, নির্বাচনী বাস্তবতা মেনে নিতে না পেরে ইন্ডিয়া জোট এবং রাহুল গান্ধী বিভ্রান্তি, মিথ্যা ছড়াচ্ছেন।


Post A Comment:
0 comments so far,add yours