রবিবার নৈহাটির বড় মায়ের মন্দির ও বিসর্জনের ঘাট ঘুরে দেখেন অর্জুন সিং। এছাড়া বড় মায়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী। চোরবাগানের মতো ঘটনা যাতে আর না সেই কারণেই এমন সিদ্ধান্ত। মন্ত্রী অর্জুন সিং বলেন, "চোরবাগানের ঘটনা আর হওয়ার কোনও সম্ভাবনা নেই।
নৈহাটির বড় মায়ের পুজো নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
বড় মায়ের পুজোয় থাকছে না ভিআইপি গেট
আর কয়েকটা দিন। তারপরই কালীপুজো (Kali Puja 2026)। এই পুজোতেই বেশ কিছু বড়-বড় জায়গায় কাতারে কাতারে মানুষ ভিড় করেন। তেমনই একটি পুজো হল বড় মায়ের পুজো। নৈহাটিতে এই কালীকে পুজো দিতে এবং তাঁর দর্শনের জন্য অগণিত মানুষের জমায়েত হয়। এবার এই পুজো নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। চোর বাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক সরকার। এবার নৈহাটির বড় মায়ের পুজোয় থাকছে না কোনও VIP গেট।
রবিবার নৈহাটির বড় মায়ের মন্দির ও বিসর্জনের ঘাট ঘুরে দেখেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। আজ বড় মায়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী। চোরবাগানের মতো ঘটনা যাতে আর না সেই কারণেই এমন সিদ্ধান্ত। মন্ত্রী অর্জুন সিং বলেন, “চোরবাগানের ঘটনা আর হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা আগে থেকে ব্যারিকেড দিয়ে দেব। প্রতিমা কীভাবে বিসর্জন হবে সবটা দেখে নেব। এছাড়া পুলিশ, NGO আমাদের কার্যকর্তা সবই থাকবে।”


Post A Comment:
0 comments so far,add yours