মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি শনিবার আন্দোলনের ঘোষণা করে সিজেপি। সকাল থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্তরে। পথে নামে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। একে একে আটক করা হয় পিনারাই বিজয়ন, মানিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের।
'আগামিকালের মধ্যে ওদের ছেড়ে না দিলে...', এবার ভিডিয়োবার্তায় হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের
গত জুলাই মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। সেই আন্দোলনের জেরে পদত্যাগ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ যখন নতুন করে ককরোচদের আন্দোলনে উত্তাল রাজধানী, তখন ফের বার্তা দিলেন সোনম।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি শনিবার আন্দোলনের ঘোষণা করে সিজেপি। সকাল থেকে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্তরে। পথে নামে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। একে একে আটক করা হয় পিনারাই বিজয়ন, মানিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের। সব মিলিয়ে প্রায় ৪০০০ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতেই বার্তা দিলেন সোনম।
উচ্চবেতনের চাকরি ছেড়েছিলেন একসময়, কে এই সিজেপির নতুন লিডার আজিঙ্কা?
এক্স মাধ্যমে একটি ভিডিয়োবার্তা পোস্ট করে সোনম বলেছেন, আগামিকালের মধ্যে আটক হওয়া ব্যক্তিদের ছেড়ে না দিলে অনশন করবেন তিনি।
সোনম ওয়াংচুক লিখেছেন, “আন্দোলনের আগে আমি ঐক্য ও শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলাম। কিন্তু আমি কখনও ভাবিনি, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রে এভাবে কার্যত জরুরি অবস্থা তৈরি হবে। এত নেতা-নেত্রী আন্দোলনে অংশ নিয়েছেন জেনে আমি খুশি হয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি যে তাঁরা আটক হয়েছেন। আশা করি তাঁদের দ্রুত ছেড়ে দেওয়া হবে। না হলে আমি অনশন অথবা পদযাত্রা শুরু করব।”


Post A Comment:
0 comments so far,add yours