আজ থেকে মাতৃপক্ষের সূচনা, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আবাহনের এই শুভক্ষণে চিত্রকূট ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট কর্মশালা এবং হস্তশিল্প মেলা। নারায়ণপুর পরিবেশ গেস্ট হাউস এ শিক্ষক সায়ন মিদ্দা উদ্যোগে


এই কর্মশালায় আমাদের পঞ্চাশের অধিক ছোট ছোট ছেলে-মেয়েদের হাত ধরে শুরু হয় মায়ের চক্ষুদান এবং মাকে নানারকম অলংকারে সুসজ্জিত করার এক সুন্দর প্রয়াস। এ বিষয়ে শিক্ষক সায়ন মিদ্দা জানায়।
আমাদের বাড়িতে পূজার সময় সাজিয়ে রাখার জন্য আমরা অনেকেই মাটির থালা, কুলো ও অন্যান্য হস্তশিল্পের সামগ্রী ব্যবহার করি। সেই পরিচিত শিল্পকর্মকেই আমাদের খুদে শিল্পীরা নিজেদের ছোট ছোট হাতের ছোঁয়ায়, রং-তুলির মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে।
মাটির থালা ও কুলোয় তাদের এই সৃজনশীল কাজগুলি বাড়ির পুজোর সাজসজ্জা থেকে শুরু করে বিভিন্ন পুজোমণ্ডপ ও প্যান্ডেল সাজানোর জন্যও অত্যন্ত উপযোগী। 

আমাদের এই আয়োজন খুব বড় কিছু নয়—আমাদের ছোট ছোট শিশুদের নিয়ে শিল্প, সৃজনশীলতা ও হস্তশিল্পের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা মাত্র। তাদের হাতের কাজের মধ্য দিয়ে বাংলার লোকশিল্প ও আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
খুদে হাতের সৃষ্টিতে ফুটে উঠুক শিল্পের সৌন্দর্য, আর মায়ের আগমনে ভরে উঠুক সবার মন আনন্দে। 

চিত্রকূট ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours