ক্যান্সারের সঙ্গে লড়াই করে আকস্মিক মারা যাওয়া এক গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)।সম্প্রতি সাপখালি শাখা মারফত কচুবেড়িয়া মেন ব্রাঞ্চের পক্ষ থেকে মৃত অঞ্জলি প্রামানিকের নমিনিকৃত বাড়ির বৌমার হাতে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY)-র ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, অঞ্জলি দেবী হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা যান। তাঁর ব্যাংক অ্যাকাউন্টটি কচুবেড়িয়া পিএনবি মেন ব্রাঞ্চে থাকলেও লেনদেন সাপখালি শাখাতেই পরিচালিত হতো।


Post A Comment:
0 comments so far,add yours