সন্দীপ দাস ,গঙ্গাসাগর: মহালয়ার পুণ্যলগ্নে গঙ্গাসাগরে স্নান করলেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। শনিবার মহালয়ার সকালে সাগরপারের পবিত্র জলরাশিতে স্নান করে দেবীপক্ষের সূচনায় সামিল হন তিনি। মহালয়াকে ঘিরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের আনাগোনা এবং ধর্মীয় আবহের মধ্যেই বিধায়কের এই স্নান ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়।

মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এই দিনেই পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করার পাশাপাশি পবিত্র নদী ও জলাশয়ে স্নান করার রীতি রয়েছে। সেই ধর্মীয় আবহে গঙ্গাসাগরেও সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুণ্যস্নানকে কেন্দ্র করে সাগরপারের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
সাগরদ্বীপের মানুষের কাছে গঙ্গাসাগর শুধু ধর্মীয় তীর্থক্ষেত্র নয়, তাঁদের আবেগ ও ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই স্থান। মহালয়ার সকালে বিধায়ক সুমন্ত মণ্ডলের স্নান সেই ঐতিহ্যকেই আরও একবার সামনে নিয়ে এল।

দুর্গাপুজোর আগমনী বার্তার সঙ্গে মহালয়ার এই বিশেষ দিনকে ঘিরে সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। পুজোর দিনগুলিতে পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা বাড়বে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দেবীপক্ষের সূচনায় গঙ্গাসাগরের ধর্মীয় পরিবেশে তাই মিশে রয়েছে ভক্তি, আবেগ এবং নতুন মরশুমকে ঘিরে নানা প্রত্যাশা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours