দুর্গাপুজোকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা ও পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ ও নারায়ণপুর এলাকার একাধিক বড় পুজো মণ্ডপ পরিদর্শন করল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলা পুলিশ সুপার ও বিডিও ইলেকট্রিএশিয়ান সহ একটি পরিদর্শনকারী টিম।
পরিদর্শনকালে পুলিশ আধিকারিকরা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের যাতায়াত এবং ভিড় নিয়ন্ত্রণের বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পাশাপাশি পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে মণ্ডপের প্রস্তুতি ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেওয়া হয়।
পুজোর দিনগুলিতে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন ও পুজো কমিটির যৌথ উদ্যোগে সুষ্ঠুভাবে দুর্গাপুজো পরিচালনার প্রস্তুতি চলছে।


Post A Comment:
0 comments so far,add yours