পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর প্রায় ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়। ৩৭ লক্ষের বেশি নাম ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, যাদের আবেদনের নিষ্পত্তি হয়নি। তাদের জন্য নাম তোলার সুযোগ করে দিল কমিশন।
এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচির নির্দেশ নির্বাচন সদনের। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের আবার নাম তোলার সুযোগ দেওয়া হবে। নতুন করে আবেদন করা যাবে। পাশাপাশি জানানো হল যে এসআইআরে যাদের হিয়ারিংয়ে ডাকা হবে, তাদেরও আর কষ্ট করে বুথ বা ইআরও (ERO)-র কাছে যেতে হবে না। বাড়িতেই শুনানি হবে।
গতকাল, শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচন কমিশনের তিন কমিশনার একসঙ্গে বসে সাংবাদিক বৈঠক করেন। জানানো হয় যে ২০টি রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলে এসআইআর সম্পন্ন হয়েছে। বর্তমানে দিল্লি ও মহারাষ্ট্রে এসআইআর চলছে।
আজ আমার গুলিবিদ্ধ দেহ পাওয়া যেত, জানি না এটাই আমার শেষ বিবৃতি কি না', বললেন কুণাল
পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর প্রায় ৯০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়। ৩৭ লক্ষের বেশি নাম ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, যাদের আবেদনের নিষ্পত্তি হয়নি। তাদের জন্য নাম তোলার সুযোগ করে দিল কমিশন।
নতুন কী নিয়ম?
কমিশনের সিদ্ধান্ত, এসআইআরের নোটিস পেলেও আবেদনকারীদের সশরীরে শুনানির জন্য যেতে হবে না। নোটিস পাওয়া ব্যক্তিদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও (BLO)। এইআরও (AERO) বা ইআরও (ERO) অফিসে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ কোনও ক্ষেত্রে ইআরও মনে করলে, অনলাইনে শুনানি করতে পারেন।
নির্বাচন সদনের তরফে জানানো হয়েছে, এসআইআরে নাম বাদ পড়া ব্যক্তিরা সরাসরি ইআরও-র কাছে আবেদন করতে পারবেন নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য। ফর্ম ৬ দিয়ে নতুন করে নাম তোলার জন্য আবেদন করা যাবে। তবে উল্লেখ্য, যাদের নাম ট্রাইব্যুনালে ক্লিয়ার হয়ে গিয়েছে, তারাই নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা স্থানান্তরিত হয়েছেন বা কোনও কারণে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি, তারাই আবেদন করতে পারবেন।


Post A Comment:
0 comments so far,add yours