টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের পর বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলছে। আবার শুক্রবার গান্ধী জয়ন্তী থাকায় সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবারে সমস্ত ব্যাঙ্কে ভিড় হবে। সেই কারণেই গ্রাহকরা, যাদের ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন, তারা আজই তড়িঘড়ি কাজ মিটিয়ে রাখছেন।




কলকাতা: ছুটির দিন রবিবারে খোলা ব্যাঙ্ক। এবং তাতে গ্রাহকদের ভিড়ও চোখে পড়ার মতো। আগামিকাল, ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট থাকায় গ্রাহকদের চরম ভোগান্তির আশঙ্কা। সেই কারণেই আজ, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



সপ্তাহে পাঁচদিন কর্মদিবস এবং শনি ও রবিবার ছুটির দাবিতে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্য়াঙ্ক ইউনিয়ন। আগামিকাল থেকে বুধবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্কে চেক জমা, পাসবুক আপডেট, উইথড্রলের মতো পরিষেবাগুলি এই তিনদিন পাওয়া যাবে না। তবে অনলাইন পরিষেবা, এটিএম চালু থাকবে।


কেন রবিবার ব্যাঙ্ক খোলা?
এর আগে সেপ্টেম্বর মাসের শুরুতেও একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই সময়ে ব্যাঙ্কিং পরিষেবা সেভাবে ব্যাহত হয়নি। তবে এইবার একটানা তিনদিন ধর্মঘট ডাকা হয়েছে। এই শনিবার চতুর্থ শনিবার হওয়ায়, ওইদিনও ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ, রবিবারও যদি ব্যাঙ্ক বন্ধ থাকত, তাহলে একটানা পাঁচদিন ব্যাঙ্কের কাজ হত না। সেক্ষেত্রে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হত। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে রবিবার, ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলছেন গ্রাহকরা?
টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের পর বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলছে। আবার শুক্রবার গান্ধী জয়ন্তী থাকায় সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবারে সমস্ত ব্যাঙ্কে ভিড় হবে। সেই কারণেই গ্রাহকরা, যাদের ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন, তারা আজই তড়িঘড়ি কাজ মিটিয়ে রাখছেন।

সকাল ১০টায় ব্য়াঙ্ক খুলতেই গ্রাহকদের ভিড় দেখা যাচ্ছে। গ্রাহকরা আজ ব্যাঙ্ক খোলা পেয়ে খুশি। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তে সকলে উপকৃত হবেন। পেনশন গ্রাহকরা যাদের মাসের শেষে টাকা আসে অ্যাকাউন্টে, তাদের খুব সমস্যা হবে। মাসের শেষে বেতন আসার সময়ই ব্যাঙ্ক বন্ধ থাকায়, অনেকেরই টাকা তুলতে বা লেনদেন করতে অসুবিধা হবে। অনেক গ্রাহক আবার অভিযোগ জানান যে সাম্প্রতিক সময়ে ব্যাঙ্কের পরিষেবার অবনতি হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours