পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির একাধিক কর্মী নেতৃত্বরা। 


MLA-কে পাত্তাই দেওয়া হচ্ছে না...', পানিহাটিতেই 'অপমানিত' রত্না দেবনাথ, অভিযোগ স্বামীর
কী অভিযোগ রত্না দেবনাথের স্বামীর?

বিধায়িকাকে সম্মান দেওয়া হচ্ছে না! অভিযোগ তুললেন খোদ বিধায়িকার স্বামীই। পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে অপমানিত হওয়ার অভিযোগ তুললেন বিধায়িকা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ। ক্ষোভ উগড়ে দিলেন সংবাদমাধ্যমের সামনে। তবে মুখ খুলতে নারাজ পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ।


কী হয়েছিল?
কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের আয়োজিত তিন দিন ব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির একাধিক কর্মী নেতৃত্বরা।


 'ভোটের আগে বলেননি কেন অন্নপূর্ণা যোজনা সবাই পাবে না?', 'লক্ষ্মীর ভাণ্ডার' সকলে পেতেন মনে করালেন মমতা
এই টুর্নামেন্টের উদ্বোধনে এসে রত্না দেবনাথের স্বামী, শেখর দেবনাথ একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “পানিহাটির বিধায়ককে অপমানিত করা হচ্ছে। এমএলএ রীতিমতো অপমানিত। তাঁকে পাত্তাই দেওয়া হচ্ছে না। তারা এখানে নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম করছে।”


যদিও বা এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক রত্না দেবনাথ। তিনি নিজের দলের নেতৃত্বের কাছে অপমানিত হয়েছেন কি না, এই প্রশ্নের উত্তরে শুধু বলেন, “না, অপমানিত হইনি। এই বিষয়ে আমি কথা বলতে চাই না”। অন্যদিকে, বিজেপির কেউ এই বিষয়ে মন্তব্য করতে নারাজ। তবে কি বিধায়িকার স্বামীর অভিযোগই ভুল?


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours