রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যে উচ্ছ্বসিত সাগরদ্বীপের মানুষ। আজ বিকেলে ভারতীয় জনতা পার্টির সাগর মন্ডল ৪-এর উদ্যোগে কালিবাজারে এক বর্ণাঢ্য ও বিশাল মহা মিছিলের আয়োজন করা হয়।এদিনের এই মিছিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মহিলার স্বতঃস্ফূর্ত ও অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা যায়। 


১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ এবং বিশেষ করে ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে রাজ্যের মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার মতো যুগান্তকারী পদক্ষেপে আর্থিকভাবে শক্তিশালী হয়েছেন সমাজের পিছিয়ে থাকা নারীরা। কালিবাজারের রাস্তা পরিক্রমা করার সময় গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।


 রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের এই জনদরদী নীতির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে সাগরদ্বীপের আপামর জনসাধারণ উষ্ণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আয়োজকদের মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত জনজোয়ার প্রমাণ করে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আজ তৃনমূল স্তরে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours