গঙ্গাসাগরের বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে আজ ভাদ্র মাসের পবিত্র তিথিতে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুভ খুঁটি পুজো সম্পন্ন হলো। এবছর এই জনপ্রিয় পুজোর নবম বর্ষ।ঘাম ঝরানো বর্ষার আবহাওয়া এবং ভাদ্র মাসের ধারাকে উপেক্ষা করে ভক্ত ও উদ্যোক্তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 


সমস্ত পুজো কমিটি ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ঢাকের কাঠির প্রাণবন্ত ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পুজো প্রাঙ্গণ। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবম বছরে পদার্পণ উপলক্ষে পুজোটিকে আরও বেশি আকর্ষক ও স্মরণীয় করে তুলতে নানা অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছে।


 এবারের ভাবনায় সাবেকিয়ানার খাঁটি ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ার পাশাপাশি থাকছে নয়নাভিরাম আলোকসজ্জা এবং চারপাশের পরিবেশকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলার বিশেষ পরিকল্পনা।মহোৎসবের দিনগুলোতে পুজো প্রাঙ্গণে আগত হাজার হাজার দর্শনার্থীকে একটি মনোরম ও দৃষ্টিনন্দন অভিজ্ঞতা উপহার দিতে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours