*ক্যানিং:* দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বেতবেড়িয়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। শ্রী শ্রী গুরুচাঁদ মিশনের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মঞ্চে তিনি প্রকাশ্যে বলেন, তিনি কেন বিজেপি করেন। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের সমস্ত উদ্বাস্তু মানুষকে ভারতের নাগরিকত্ব নেওয়ার আবেদন করেন তিনি।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন খাদ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিদেশ থেকে ফিরে নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জ্ঞানেশ কুমারের গ্রেফতার হওয়া উচিত।
এর জবাবে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, "অভিষেক আগে জেলে যাক। ও কী বলবে, ও পাগল হয়ে গেছে। ওর কোনও অস্তিত্ব নেই। ওদের দল তৃণমূল তিনটে ভাগে ভাগ হয়ে গেছে - কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং দিল্লি তৃণমূল। ভাইপোবাবু জেলে যাবে, জেলে যাওয়ার জন্য রেডি হন।"

অন্যদিকে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "দুটোই জিতবো। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।"
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours