দুই বছরেরও বেশি সময় ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের একমাত্র ভরসা টিউবওয়েল। ফলে চরম জলসংকটে দিন কাটাচ্ছেন পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের পূর্ণচন্দ্রপুর পঞ্চায়েতের নাথপাড়া এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি অকেজো হয়ে থাকলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি জানিয়ে পঞ্চায়েত অফিসে লিখিত আবেদন করা হলেও এখনও সমস্যার সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা কার্তিক দেবনাথ বলেন, টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। দ্রুত টিউবওয়েলটি মেরামত করে পানীয় জলের সংকট দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours