দুস্থ ও অসহায় মহিলাদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিল ‘জাগো সনাতনী’ সংগঠন। সাগর মণ্ডল-৫ এলাকায় সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচির। এই কর্মসূচিতে এলাকার বহু দুস্থ ও অসহায় মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।


‘জাগো সনাতনী’ পশ্চিমবঙ্গের একটি সমাজসেবামূলক সংগঠন হিসেবে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমাজের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে থাকে সংগঠনটি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্য ও মহারাজরা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। তাঁর উপস্থিতিতে সংগঠনের এই মানবিক উদ্যোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে থেকে এই ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours