একাধিক বাসের সুবিধার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অর্জুন সিং। এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি বাস এবং বেসরকারি বাসের কন্ডাক্টারদের জামার পকেটে অর্থাৎ বুকে লাগানো থাকবে ক্যামেরা।
নারী সুরক্ষা নিশ্চিত করা রাজ্য়ের বিজেপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি। ইতিমধ্যেই মহিলাদের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। সরকারি বাসে মহিলাদের যাতায়াতও সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এবার মহিলাদের সুরক্ষার কথা ভেবে আরও এক বড় পদক্ষেপ সরকারের।
মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার বাস কন্ডাক্টরদের বুকে লাগানো থাকবে ওয়েব ক্যামেরা। ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। শুধু সরকারি বাসে নয়, বেসরকারি বাসের কন্ডাক্টরদের বুকেও লাগাতে হবে ক্যামেরা।
দূরত্ব মাত্র দেড় কিলোমিটার, গঙ্গা ও পদ্মা মিশে গেলেই নিশ্চিহ্ন হয়ে যাবে মুর্শিদাবাদের বহু এলাকা, মিলল বড় অশনি সংকেত
পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই বিষয়ে বলেন, “মহিলা সুরক্ষা সবথেকে বড় বিষয় আমাদের কাছে। মাঝে মাঝে অভিযোগ আসছিল যে বাস দাঁড়াচ্ছে না। আবার কিছু কন্ডাক্টর আছে যারা টাকা নিয়ে নেন, অথচ টিকিট দেন না। এই দুর্নীতি রুখতেই, নজরদারির জন্য সকলকে বডি ক্যাম লাগাতে হবে। সবটা রেকর্ড হবে। আমরা কন্ট্রেল রুম থেকে সবটা দেখতে পারব। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নজরদারির জন্য ২০-২৫ জন কাজ করবে ২৪ ঘণ্টা। আমরা এক বছরের মধ্যে প্রত্যেকটা বাসে সিসিটিভি ক্যামেরা বা কন্ডাক্টরদের বডিক্যাম লাগানো বাধ্যতামূলক করা হবে। বাসমালিকদের সঙ্গে আমরা কথা বলব।”
একাধিক বাসের সুবিধার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অর্জুন সিং। এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি বাস এবং বেসরকারি বাসের কন্ডাক্টারদের জামার পকেটে অর্থাৎ বুকে লাগানো থাকবে ক্যামেরা, যাতে কেউ সমস্যায় পড়লে দ্রুত সরকারের বা প্রশাসনের কাছে খবর চলে যায়। এতে যেমন খুশি বাস কন্টাক্টাররা, তেমনই খুশি প্যাসেঞ্জাররাও। মহিলারাও সাধুবাদ জানিয়েছেন এই ভাবনাকে।
এক বাস কন্ডাক্টর বলেন, “সরকার ভালোর জন্যই বলছে। সরকারি নির্দেশ মানতে হবে। এই কাজে ভালোই হবে। ক্যামেরা লাগালে আমরা আরও সুরক্ষিত থাকব। মহিলারাও সুরক্ষিত থাকবেন।”
অন্যদিকে এক মহিলা যাত্রী বলেন, “আগে তো মহিলারা বেরতে পারতেন না। পরিবহনমন্ত্রী খুব ভালো পদক্ষেপ করেছেন। বডিক্যাম থাকলে ভিডিয়ো ফুটেজ থাকবে, এতে বিতর্ক তৈরি হবে না।”
বেতন শুধু ১ টাকা! অবসরের পরও স্কুলই জীবন গঙ্গাধর পালের
বেতন শুধু ১ টাকা! অবসরের পরও স্কুলই জীবন গঙ্গাধর পালের
পুনমের ভিডিয়ো দেখে পুরুষদের শরীরে যা যা হয়... নিজেই খোলসা করে দিলেন
পুনমের ভিডিয়ো দেখে পুরুষদের শরীরে যা যা হয়... নিজেই খোলসা করে দিলেন
+91 নম্বরটাই কেন ব্যবহার হয় প্রতিটি মোবাইল নম্বরের সামনে
+91 নম্বরটাই কেন ব্যবহার হয় প্রতিটি মোবাইল নম্বরের সামনে
নিশ্চিন্তে থাকুন, মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে: শুভেন্দু
নিশ্চিন্তে থাকুন, মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে: শুভেন্দু


Post A Comment:
0 comments so far,add yours