বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেইসময় এক যুগলকে বচসা করতে দেখেন। বচসারত যুগলকে সেখান থেকে সরে যেতে বলতেই আধলা ইট দিয়ে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মুখে চোট পান।

যুগলের বচসা থামাতে গিয়ে পাল্টা উড়ে এল 'আধলা ইট', ফাটল মুখ, খাস কলকাতায় গভীর রাতে আক্রান্ত দুই বিজেপি নেতা!
আক্রান্ত বিজেপি নেতা

 গভীর রাতে খাস কলকাতায় আক্রান্ত দুই বিজেপি নেতা (BJP Leaders Attacked)। যুগলের বচসা থামাতে গিয়ে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ। ইট দিয়ে ওই দুই বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বাঘাযতীনে (Baghajatin) এই ঘটনা ঘটেছে। ইটের আঘাতে মুখে চোট পান বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি। মাথায় ও চোখে চোট পান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও। বিজেপির অভিযোগ, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।

ঠিক কী ঘটেছে?
বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি সৌম্যদীপ সাহার দাবি, শুক্রবার রাত আড়াইটে নাগাদ রাস্তায় বেরিয়েছিলেন তিনি। সেইসময় এক যুগলকে বচসা করতে দেখেন। বচসারত যুগলকে সেখান থেকে সরে যেতে বলতেই আধলা ইট দিয়ে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে মুখে চোট পান। ফেটে যায় মুখ। ঘটনার পর সহকর্মীদের ডেকে পাঠান তিনি। ঘটনাস্থলে আরও বিজেপি কর্মীরা পৌঁছতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকও। মাথা ও চোখে চোট লেগেছে বলে দাবি করা হয়েছে।

সেই রাতে প্রথম তিলোত্তমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন? কে তিনি? এখন কোথায়? সামনে এল এবার
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
ঘটনার পর আহত দুই বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি যুব মোর্চা সভাপতির দাবি, হামলাকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জোর করে নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল।

এদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এলাকায় প্রায়শই সমাজবিরোধীদের আনাগোনা ও নেশার আসর বসে, সেই থেকেই ঘটনার সূত্রপাত। ঘটনার পর বিজেপির তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার পিছনে সমাজবিরোধীদের ভূমিকা, নাকি রাজনৈতিক সংঘর্ষ, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘সব ঠিক আছে’ বলে ছুটি দিয়েছিল ডাক্তার, গর্ভেই মৃত্যু সন্তানের!
‘সব ঠিক আছে’ বলে ছুটি দিয়েছিল ডাক্তার, গর্ভেই মৃত্যু সন্তানের!
নিশ্চিহ্ন হয়ে যাবে মুর্শিদাবাদের বহু এলাকা? রেললাইন ধসে বড় অশনি সংকেত
নিশ্চিহ্ন হয়ে যাবে মুর্শিদাবাদের বহু এলাকা? রেললাইন ধসে বড় অশনি সংকেত
নিউ ফরাক্কার লাইনে সংস্কার প্রায় শেষের পথে, কখন থেকে চলবে ট্রেন?
নিউ ফরাক্কার লাইনে সংস্কার প্রায় শেষের পথে, কখন থেকে চলবে ট্রেন?
লরিতে সজোরে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ৮ পড়ুয়ার মৃত্যু
লরিতে সজোরে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, ৮ পড়ুয়ার মৃত্যু
Short Videos
View more
'তিলোত্তমার ঘটনায় মমতার শাস্তি হবে না কেন?'
'তিলোত্তমার ঘটনায় মমতার শাস্তি হবে না কেন?'
'অভিষেকের পালিয়ে যাওয়ার অনেক কারণ আছে'
'অভিষেকের পালিয়ে যাওয়ার অনেক কারণ আছে'
প্রসেনজিৎ কি মুখ‍্যমন্ত্রীর দলে নাম লেখাচ্ছেন?’
প্রসেনজিৎ কি মুখ‍্যমন্ত্রীর দলে নাম লেখাচ্ছেন?’
উত্তম কুমার ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি বরাদ্দ, কী কী থাকবে সেখানে?
উত্তম কুমার ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি বরাদ্দ, কী কী থাকবে সেখানে?
সর্বশেষ সংবাদ
View more
বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ঝগড়া করলেন কনস্টেবল
বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ঝগড়া করলেন কনস্টেবল
'তাঁদের চিন্তাভাবনা বদলায়নি', কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী?
'তাঁদের চিন্তাভাবনা বদলায়নি', কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী?
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
ভিডিয়ো

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours