মুখ্যমন্ত্রী বলেন, " প্রতি জেলায় দু'টি করে তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট। অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে মেধাবি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে মডেল স্কুলে পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিট্যাল ল্যাব ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুল তৈরি করব।"
তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট, উত্তরবঙ্গের জন্য স্পোর্টস ইনস্টিটিউশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারী
শিক্ষায় সংস্কার ফিরিয়ে আনতে হবে। তবেই শিক্ষাকে শীর্ষে নিয়ে যাওয়া যাবে। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দু’টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। একটি হল সিএমশ্রী ইনস্টিটিউট (CMShree Institute)। আরেকটি হল উত্তরবঙ্গে ও পশ্চিমাঞ্চলে খেলাধূলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ঘোষিত এই দুই প্রকল্পে প্রচুর শিক্ষকও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সিএমশ্রী ইনস্টিটিউট
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গড়ে তোলা হবে দু’টি সিএমশ্রী ইনস্টিটিউট। কী কী পরিষেবা, সুযোগ-সুবিধা মিলবে এই বিশেষ ইনস্টিটিউশনে? মুখ্যমন্ত্রী বলেন, ” প্রতি জেলায় দু’টি করে তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট। অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে মেধাবি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে মডেল স্কুলে পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিট্যাল ল্যাব ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুল তৈরি করব।”
যুগলের বচসা থামাতে গিয়ে পাল্টা উড়ে এল 'আধলা ইট', ফাটল মুখ, খাস কলকাতায় গভীর রাতে আক্রান্ত দুই বিজেপি নেতা!
‘স্পোর্টসের প্রতিষ্ঠান’
উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে গড়ে তোলা হবে স্পোর্টসের ইনস্টিটিউশন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স অফ স্পোর্টস হবে। স্পোর্টসের ক্ষেত্রে দু’টি পরিকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে তুলব। সেখানে এসএসসির মাধ্যমে খেলাধূলার শিক্ষকদের নিয়োগ করব। আমরা পশ্চিমবঙ্গ থেকে আগামিদিনে যাতে আমাদের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত তৈরি হয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাঁরা অংশগ্রহণ করেন, সেই ব্যবস্থাও করব।” প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রাচীনতম খেলাধুলো যেমন খোখো, হাডুডু, ফুটবল ইত্যাদি প্রত্যেকটি বিদ্যালয়ে ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।
বাংলার কোন কোন জনপ্রিয় রেস্তোরাঁর রান্নাঘরে মিলল 'বিষ'
দাঁতে আচমকা ব্রাশের খোঁচা, মারাত্মক ব্যথা! এই ঘরোয়া উপায়ে দ্রুত সমাধ
দাঁতে আচমকা ব্রাশের খোঁচা, মারাত্মক ব্যথা! এই ঘরোয়া উপায়ে দ্রুত সমাধ


Post A Comment:
0 comments so far,add yours