কাকদ্বীপ: সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্যারাটে সিলেকশন ট্রায়াল ২০২৬। এই সিলেকশন ট্রায়াল ছিল শুধুমাত্র অনূর্ধ্ব-১৭ বিভাগের কন্যা প্রতিযোগীদের জন্য। জেলার বিভিন্ন সাবডিভিশন থেকে প্রায় ১০০ জন কন্যা প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।

সকাল থেকেই বিভিন্ন ওজন বিভাগে চলে প্রতিযোগিতা। জেলা দলে জায়গা করে নিয়ে পরবর্তী পর্যায়ে রাজ্যস্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই লড়াই করে খুদে ক্যারাটে প্রতিভারা। কাকদ্বীপ সাবডিভিশনের দায়িত্বে ছিলেন সিঞ্চন ভট্টাচার্য। জেলা ও রাজ্যস্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানেই সম্পূর্ণ সিলেকশন প্রক্রিয়া পরিচালিত হয়।


সিলেকশন প্রসঙ্গে প্রকাশ থাপা, জেনারেল সেক্রেটারি, সাউথ ওয়েস্ট ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন এবং কো-অর্ডিনেটর, ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বলেন, এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি সিঞ্চন ভট্টাচার্য এবং ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বিপ্লব স্যারকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, এবারের ট্রায়ালে বহু প্রতিভাবান কন্যা প্রতিযোগী উঠে এসেছে। তাঁদের মধ্যে নির্বাচিতরা রাজ্যস্তরে গিয়েও ভালো পারফর্ম করবে বলে তাঁরা আশাবাদী।


আগামী ১৭ সেপ্টেম্বর রাতে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পরবর্তী পর্যায়ের খেলা। জেলার নাম উজ্জ্বল করার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচিত কন্যা প্রতিযোগীরা।

কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours