স্পেশাল ব্রাঞ্চের ওই কনস্টেবল সৌজন্যের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাগেশ্বর বাবার সঙ্গে তিনি ছবি তুলতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। ভেতরে ঢুকতে বাধা পেয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই কনস্টেবল।
বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ব্যাপক ঝগড়া করলেন কনস্টেবল, হিমশিম খেল পুলিশ
সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবলকে
বাংলায় এসেছেন বাগেশ্বর বাবা। শনিবার সন্ধেয় তাঁর সঙ্গে ছবি তোলার চেষ্টাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রোটোকল এলাকায় তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি। অভিযোগ, ছবি তোলার জন্য জেদ ধরেন স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবল। তাঁকে বাধা দেন আলিপুর থানার পুলিশ আধিকারিক এবং অন্য পুলিশকর্মীরা। যা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। শেষপর্যন্ত স্পেশাল ব্রাঞ্চের ওই কনস্টেবলকে আলিপুর থানার পুলিশ এসে সরিয়ে নিয়ে যান।
এদিন সন্ধেয় সৌজন্যে এসেছিলেন বাগেশ্বর বাবা। সেখানে আসেন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার একাধিক সদস্য। আচমকা স্পেশাল ব্রাঞ্চের ওই কনস্টেবল সৌজন্যের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাগেশ্বর বাবার সঙ্গে তিনি ছবি তুলতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। ভেতরে ঢুকতে বাধা পেয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই কনস্টেবল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গালিগালাজ করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ছবি তুলতে না দিলে তিনি ঘটনাস্থল ছাড়বেন না বলেও জেদ ধরেন বলে অভিযোগ।
এরপর কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ঘটনাস্থলে পৌঁছলে ওই কনস্টেবল তাঁর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে সৌজন্যের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হলে ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত আলিপুর থানার পুলিশকর্মীরা তাঁকে পুলিশের জিপে তুলে নিয়ে যান। দেখা যায়, পুলিশকর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রীর প্রোটোকল ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন নজিরবিহীন পরিস্থিতি কীভাবে তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মী কীভাবে নিরাপত্তা বলয়ের মধ্যে এমন আচরণ করলেন, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তবে পুলিশ এই নিয়ে মুখ খুলতে চায়নি।
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
ডিম নয়, আজ মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ
ডিম নয়, আজ মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ
এবছর চন্দ্রিমার পুজোর উদ্বোধক মুখ্যমন্ত্রী শুভেন্দু
এবছর চন্দ্রিমার পুজোর উদ্বোধক মুখ্যমন্ত্রী শুভেন্দু
দুধ-ক্ষীর-পনিরেরও রঙের 'বিষ'! দেখুন...
দুধ-ক্ষীর-পনিরেরও রঙের 'বিষ'! দেখুন...
কৌশিকি অমাবস্যায় এবার ভিড় এড়িয়ে করা যাবে অনলাইনে দর্শন
কৌশিকি অমাবস্যায় এবার ভিড় এড়িয়ে করা যাবে অনলাইনে দর্শন
২ দিন ভোগান্তির পর সবুজ সিগন্যালের অপেক্ষায় শতাব্দী এক্সপ্রেস
২ দিন ভোগান্তির পর সবুজ সিগন্যালের অপেক্ষায় শতাব্দী এক্সপ্রেস
সর্বশেষ সংবাদ
মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ঝগড়া করলেন কনস্টেবল
বাগেশ্বর বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি তুলতে গিয়ে ঝগড়া করলেন কনস্টেবল
'তাঁদের চিন্তাভাবনা বদলায়নি', কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী?
'তাঁদের চিন্তাভাবনা বদলায়নি', কাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী?
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
যশোর রোডের নামী বিরিয়ানি রেস্তোরাঁয় ঢুকে চোখ কপালে আধিকারিকদের
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
ছানা না ময়দা? ধূপগুড়িতে ছানা তৈরির কারখানায় হানা দিয়ে অবাক অফিসাররা
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
নেপথ্যে এক আর্জেন্টাইন ফুটবলার, এবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো!
ভিডিয়ো

Post A Comment:
0 comments so far,add yours