সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া দাবি করেছেন, তিনজন সাংসদ বাদে বাকি ১৭ জন বিজেপিতে যোগ দেবেন শীঘ্রই। তাঁদের নাকি, এনসিপিআইতে নয়, আগেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, বলেও দাবি করেছেন সাংসদ।


বিজেপিতে যোগ দিলেই সব পাপ মুছে যাবে না', রচনা-সায়নীদের নিয়ে দলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য

সম্প্রতি এমনটাই বলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর কথা অনুযায়ী, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন দুর্গা পুজোর আগেই। বসুনিয়ার এই মন্তব্য নিয়েই এবার উত্তর দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।


সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া দাবি করেছেন, তিনজন সাংসদ বাদে বাকি ১৭ জন বিজেপিতে যোগ দেবেন শীঘ্রই। এই দাবির কথা শুনেই নস্যাৎ করে দিলেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, দল এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। তৃণমূল থেকে ভবিষ্যতেও কেউ বিজেপিতে যোগ দেবে না বলে জানিয়ে দিলেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours