বিজেপি নেতা তথাগত রায়ের মতে খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে যাবে। তাঁর মতে, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নাম করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ।
আমাদের সরকারের সময় শ্যামাপ্রসাদের নামে রাস্তা হয়েছে, বদলাইনি: শতরূপ
শতরূপ ঘোষ, সিপিএম নেতা
বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর রাস্তার নাম পরিবর্তন করেছে। ইতিমধ্যে সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road) হয়েছে। এবার জল্পনা ছড়াচ্ছে লেনিন সরণি, হো-চি-মিন রোডের নাম পরিবর্তন হবে কি না। এই নিয়েই এবার মুখ খুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সিপিএম নেতা জানালেন, যদি সত্যিই রাস্তার নাম পরিবর্তন হয়, তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
সিপিএম নেতা বলেন, “ওঁরা এখনও ঘোষণা করেননি। তবে একটা কমিটি বানিয়েছে। ওদের নাম বদলের উদ্দেশ্য থাকতেই পারে। এর বিরুদ্ধে যা প্রতিবাদ করার হবে। ৩৪ বছর আমাদের সরকারের সময় শ্যামাপ্রসাদের নামে রাস্তা হয়েছে। কোনওদিন তা বদলাতে যায়নি।” তিনি এও বলেন, “ইন্দিরা গান্ধী রাজনৈতিক ভাবে বিরোধী ছিলেন। তাঁর মৃত্যুর পর বামফ্রন্ট রাস্তা করেছে। এটা আমাদের সংস্কৃতি ছিল। ওরা যখন সরকার থেকে যাবে তখন বাংলার অনেক কিছু আবার বদলানো হবে।”
সামনের সারিতে ফিরলেন সায়ন্তন, ভোটের মুখে মুখপাত্রের তালিকা প্রকাশ
তাঁকে আমি চাই না... আমার ভালো লাগবে না', অকপটে বলে দিলেন সজল ঘোষ
বিজেপি নেতা তথাগত রায়ের মতে খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে যাবে। তাঁর মতে, লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষের নাম করা হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ। এছাড়া, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদলের ভাবনা-চিন্তা করা হচ্ছে। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও কিছু রাস্তার নাম বদলের প্রস্তাব দেওয়া হবে কমিটিতে। কোন কোন রাস্তার নাম বদলে কী রাখা হতে পারে, সেই বিষয়েও জানিয়েছেন বিজেপি নেতা।


Post A Comment:
0 comments so far,add yours