তারুণ্যের উন্মাদনায় মুখরিত সাগরদ্বীপের হরিণবাড়ি। ক্রীড়াপ্রেমী তরুণদের উৎসাহিত করা এবং গ্রামীণ প্রতিভা তুলে ধরার লক্ষ্যে শুরু হলো ‘বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। 


সাগরমঙ্গলের উদ্যোগে হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। জাতীয় পতাকা উত্তোলনের পর ফুটবলে প্রতীকী শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলেন।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে। স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্ররা নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। উদ্বোধনী দিনেই মাঠে দর্শক ও ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ দেখা যায়। আগামী চার দিন ধরে হরিণবাড়িতে চলবে ফুটবলের এই জমজমাট লড়াই।

গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours