রাজ্য সরকারের একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষার পদক্ষেপে উচ্ছ্বসিত সাগরদ্বীপবাসী।এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিভিন্ন জনমুখী সুবিধার সফল রূপায়ণে কৃতজ্ঞতা প্রকাশ করতে সাগরদ্বীপের মন্ডল তিনের অর্থাৎ রুদ্রনগর এবং রামকরচর মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল মহা মিছিলের আয়োজন করা হয়।

কৃষ্ণনগর বাজারের বুকে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষের বাঁধভাঙা উল্লাস লক্ষ্য করা যায়। এদিনের এই মিছিলে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কয়েক হাজার মানুষের ঢল নামে। বিশেষ করে নারী শক্তির স্বতঃস্ফূর্ত ও অভূতপূর্ব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের মূল বক্তব্য ছিল, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ও সাফল্য, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ এবং বিশেষ করে ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে রাজ্যের মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্ত এক বিশাল পরিবর্তন এনেছে।

প্রকল্পের সুবাদে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা হাতে পাওয়ার ফলে সমাজের পিছিয়ে থাকা নারীরা আর্থিকভাবে অনেকটাই শক্তিশালী হয়েছেন। মিছিলটি কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করার সময় গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের এই জনদরদী নীতি ও পদক্ষেপগুলোর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে সাগরদ্বীপের আপামর জনসাধারণ উষ্ণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আয়োজকদের মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত জনজোয়ার প্রমাণ করে যে সরকার পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলো আজ তৃনমূল স্তরে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং এর সুফল সরাসরি উপভোগ করছেন প্রান্তিক মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours