আসন্ন 2017 গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পাওয়ার পথে। এই মেলাকে ঘিরে রাজ্য প্রশাসনের তৎপরতা তুঙ্গে। পালাবদল হলেও মুড়িগঙ্গা নদীতে গঙ্গাসাগর সেতু তৈরির কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। এর ফলে কচুবেড়িয়া থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত যাতায়াত আরও নিরাপদ ও সুরক্ষিত করতে উদ্যোগী হয়েছে পূর্ত বা পিডব্লিউডি বিভাগ।
রাস্তার পাশের জবরদখল হটাতে পিডব্লিউডির পক্ষ থেকে তিনশোরও বেশি দোকানকে নোটিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের এই নির্দেশ পাওয়ার পরই সাগরের মন্দিরতলা বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নজিরবিহীনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।


Post A Comment:
0 comments so far,add yours