গঙ্গাসাগরের চক ফুলডুবি বাজার থেকে গ্রামে যাওয়ার সংযোগকারী প্রধান ঢালাই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় ১০০ মিটার রাস্তা জুড়ে বড় বড় ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, বারংবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি।
বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এর ফলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ভাঙা ইট দিয়ে রাস্তাটি জোড়াতালি দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।
রাস্তার ঠিক পাশেই খাল থাকায় আসন্ন কোটালে জলস্তর বৃদ্ধি পেয়ে রাস্তা টপকে লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। এর জেরে বিঘার পর বিঘা চাষের জমি ও ঘরবাড়ি প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত এই রাস্তাটি সংস্কার না করলে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারেন এলাকাবাসী। প্রশাসনের কাছে অবিলম্বে রাস্তাটি মেরামতির দাবি জানিয়েছেন তাঁরা।


Post A Comment:
0 comments so far,add yours