নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে জীবিত এক ব্যক্তিকে সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে রেশন কার্ড ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রায় তিন মাস ধরে নকুল গিরির নামে রেশন পাচ্ছে না তাঁর পরিবার।
পরিবারের দাবি, কর্মসূত্রে বিদেশে থাকা নকুল গিরি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। অনলাইনে রেশন সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে তাঁর স্ত্রী নীলিমা গিরি জানতে পারেন, সরকারি নথিতে স্বামীকে মৃত দেখানো হয়েছে।
বিষয়টি নিয়ে রেশন ডিলার ও ব্লক খাদ্য দফতরে যোগাযোগ করেও সমাধান না হওয়ায় এবার নামখানার বিডিও-র কাছে আরটিআই করেছেন নীলিমা গিরি। কোন নথির ভিত্তিতে নকুল গিরিকে মৃত দেখানো হয়েছে এবং কার নির্দেশে রেশন কার্ড ব্লক করা হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি নেতা কালাচাঁদ ভূঞ্যাঁ। তবে সরকারি নথিতে নকুল গিরিকে ‘মৃত’ দেখানোর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours