পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে সুন্দরবন জেলা পুলিশের অন্তর্গত সাগর থানার পক্ষ থেকে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাগরের ক্ষুদিগুড়িয়া থেকে রুদ্রনগর পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এই উদ্যোগের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রুদ্রনগর বাজারে। সড়ক দুর্ঘটনা রোধে 'নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ' গড়ার লক্ষ্যে বাইক চালক, পরিবহন চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ট্রাফিক সিগন্যাল ও আইন মানা, অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি না চালানো, বিপদজনক ওভারটেক এড়িয়ে চলা, সর্বদা সিটবেল্ট ব্যবহার করা, উন্নত মানের হেলমেট পরা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য কড়া বার্তা দেওয়া হয়।


Post A Comment:
0 comments so far,add yours