আয়ুষ্মান দিবসের দিনেই দেশজুড়ে বহুল প্রতীক্ষিত 'আয়ুষ্মান ভারত' কার্ডের শুভ সূচনা করা হলো। এর অঙ্গ হিসেবেই এদিন সাগর ব্লকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ কর্মসূচি পালিত হয়। এদিনের এই অনুষ্ঠানে মোট ১৩ জন উপভোক্তার হাতে নতুন এই স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।
রাজ্যের রাজনীতিতে স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে তরজা দীর্ঘদিনের। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় রাজ্যে চালু হয়েছিল 'স্বাস্থ্যসাথী' কার্ড। পরবর্তীতে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের পরিধি বিস্তার লাভ করে, যা আজ থেকে পশ্চিমবঙ্গেও আনুষ্ঠানিকভাবে চালু হলো।
মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের সূচনার পরই সাগর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামীর উপস্থিতি ও তৎপরতায় ভিডিও অফিসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে কার্ডগুলি তুলে দেওয়া হয়। এই কার্ড হাতে পেয়ে স্বভাবতই খুশি উপকৃত সাধারণ মানুষ।
প্রশাসন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ মানুষ এই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার আওতায় আসতে চলেছেন এবং এর মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। স্থানীয় প্রশাসনিক স্তরে এই কার্ড বন্টন শুরু হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।


Post A Comment:
0 comments so far,add yours