বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে চলা অবিরাম বৃষ্টিপাতে বিপর্যস্ত সাগরদ্বীপের জনজীবন। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এলাকার পান চাষীরা। টানা বৃষ্টির কারণে সাগরের মন্দিরতলা চক ফুল ডুবি সহ বিভিন্ন এলাকার পান বরজগুলিতে জল জমে গেছে।
জলের তলায় তলিয়ে গেছে বহু পান গাছের নিচের অংশ। স্থানীয় পান চাষীদের সূত্রে জানা গেছে, তাদের পরিবারগুলির একমাত্র জীবন-জীবিকা এই পান চাষের উপরই নির্ভরশীল। এভাবে বরজে জল জমে পান গাছ পচে নষ্ট হতে শুরু করলে তাদের পথে বসার উপক্রম হবে।
এই চরম বিপদের দিনেও হাল ছাড়তে নারাজ ক্ষয়ক্ষতির মুখে পড়া চাষীরা। বরজের যে অংশগুলি এখনও কিছুটা রক্ষা করা সম্ভব, সেগুলি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে তারা। পাম্পিং মেশিনের সাহায্যে বরজের ভিতর থেকে জল সেচে দ্রুত তা বাইরে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকরা, যাতে কোনোমতে গাছগুলিকে বাঁচানো যায়।


Post A Comment:
0 comments so far,add yours