সুন্দরবন পুলিশ জেলার বড়সড় সাফল্য। গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুপারি বোঝাই দুটি ট্রলার আটক করল রায়দিঘি থানার পুলিশ। অভিযানে দুটি ট্রলারকে বাজেয়াপ্ত করার পাশাপাশি তাতে থাকা বিপুল পরিমাণ সুপারিও উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, রায়দিঘি থানার আইসি রাজু বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গভীর সমুদ্রে তল্লাশি অভিযান চালায়। পুলিশের অভিযানের সময় এফ বি লক্ষ্মীনারায়ণ এবং এফ বি ভাগ্য জ্যোতি নামে দুটি ট্রলারকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। মাছ ধরার জাল নিয়ে মৎস্যজীবীদের ছদ্মবেশে সমুদ্রে থাকার চেষ্টা করছিল ট্রলার দু’টি।
পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুই ট্রলারকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এরপর ট্রলার দুটিকে জেটিঘাটে নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ সুপারি উদ্ধার করা হয়। ট্রলার দুটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি উদ্ধার হওয়া সুপারিও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বাজেয়াপ্ত সুপারি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সমুদ্রপথে এই ধরনের অবৈধ কারবার রুখতে পুলিশের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয়রা। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবিও উঠেছে। পুলিশের এই অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ এবং অবৈধ কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।

দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours