বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় চলছে প্রবল বৃষ্টিপাত। এর জেরে গঙ্গাসাগরের ধবলাট লালপুর এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু বাড়ি। জলবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাড়ি ছেড়ে এলাকার ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রায় ২২টি পরিবার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের কর্মীরা। আশ্রয়কেন্দ্রে গিয়ে দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশও গোটা এলাকার ওপর নজরদারি চালাচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে স্থানীয় শাসকদলের নেতৃত্বের তরফেও আশ্রয় নেওয়া পরিবারগুলির হাতে শুকনো খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। জলমগ্ন এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।
গঙ্গাসাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম


Post A Comment:
0 comments so far,add yours